৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৫১
সংবাদ শিরোনাম
দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’ মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন

অপারেশন ডেভিল হান্ট: শান্তিগঞ্জে ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম গ্রেফতার

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
  • আপডেট রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২৮৩ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ৬নং পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রিয়াজুল ইসলাম (৭০) কে গ্রেফতার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।

রবিবার(৩০ মার্চ) সন্ধ্যায় বীরগাঁও বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ৷ রিয়াজুল ইসলাম বাবনগাঁও গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র৷
পুলিশ সূত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে নিষিদ্ধ দল সংক্রান্ত দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় রিয়াজুল ইসলাম কে গ্রেফতার করা হয়েছে৷ আইনী প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী বলেন, অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে৷ আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo