২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৫৯
সংবাদ শিরোনাম
দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’ মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন

হট্টগোলের মধ্য দিয়ে শুরু হলো নতুন ছাত্রসংগঠনের যাত্রা

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৫১ বার পঠিত

 

হট্টগোলের মধ্যেই নতুন ছাত্রসংগঠনের কমিটি ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা ছাত্রসংগঠন ‘গণতান্ত্রিক ছাত্রসংসদ’। ‘শিক্ষা ঐক্য মুক্তি’ স্লোগান ধারণ করে এ কমিটি ঘোষণা করা হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কমিটি ঘোষণা করা হয়। এ সময় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও রিফাত রশীদের সমর্থকরা বাইরে ও ভেতরে হট্টগোল করছিল।

আবু বাকের মজুমদারকে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও জাহিদ আহসানকে সদস্যসচিব করা হয়েছে। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম, সিনিয়র সদস্যসচিব রিফাত রশীদ, মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী এবং মুখপাত্র হিসেবে আছেন আশরেফা খাতুন।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিও ঘোষণা করা হয়। ঢাবি কমিটিতে আহ্বায়ক হয়েছেন আব্দুল কাদের এবং সদস্যসচিব মহির আলম। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান, সিনিয়র সদস্য সচিব আল-আমিন সরকার, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম এবং মুখপাত্র হয়েছেন রাফিয়া রেহনুমা হৃদি।

কমিটি ঘোষণা করে মিছিল বের করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় বেশ কয়েকজন আহত হন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo