২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৩৪
সংবাদ শিরোনাম
দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’ মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন

লাখ টাকার চুক্তিতে পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২৮৮ বার পঠিত

 

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ইয়াছিন আরাফাত (৩৪) নামে একজন আটক হয়েছেন।

তিনি মাহবুবুর রহমান (২৮) নামে একজনের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন। পরে দুইজনের বিরুদ্ধেই রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, শুক্রবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় থেকে সাড়ে ১২টা পর্যন্ত শাহবাগ থানাধীন উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বিমানের কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদের নিয়োগ পরীক্ষার দিন ধার্য ছিল। এদিন সকাল ১০টা ২০ মিনিটের দিকে কেন্দ্রের চতুর্থতলার ৪০৫ নম্বর কক্ষের সামনে ইয়াছিনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তার পরিচয় জানতে চান হলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

তখন ইয়াছিন নিজেকে পরীক্ষার্থী পরিচয় দেন। কিন্তু তার কথাবার্তা অসংলগ্ন হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তিনি স্বীকার করেন মূল পরীক্ষার্থী মাহবুবুর রহমানের সঙ্গে এক লাখ টাকার চুক্তিতে পরীক্ষা দিতে এসেছেন।

পরে শাহবাগ থানা পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থল থেকে ইয়াছিন আরাফাতকে আটক করেন। এসময় তার কাছ থেকে মূল পরীক্ষার্থী মাহবুবুর রহমানের দেওয়া নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে শাহবাগ থানায় দুইজনের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo