২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৩২
সংবাদ শিরোনাম
দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’ মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন

সরকারি প্রতিষ্ঠানে ১ লাখ ২৭ হাজারেরও বেশি শূন্যপদ রয়েছে

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২৬১ বার পঠিত

 

সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ১ লাখ ২৭ হাজারেরও বেশি শূন্যপদ রয়েছে। এছাড়া আরও কোনো প্রতিষ্ঠানে শূন্যপদ রয়েছে কি না, এসব শূন্যপদে নিয়োগের জন্য কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে- এসব ব্যাপারে জনপ্রশাসন সচিবকে খোঁজখবর নিয়ে তাকে অবহিত করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা এ নির্দেশনা দেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি আরও বলেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে শূন্যপদে নিয়োগ না হওয়ায় বিভিন্ন কার্যক্রম ও প্রকল্প বাস্তবায়নে সমস্যা তৈরি হচ্ছে। এ কারণে সরকারি কার্যক্রমে গতিশীলতা আনতে শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চায় অন্তর্বর্তী সরকার।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও ডেপুটি প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo