২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৩৭
সংবাদ শিরোনাম
দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’ মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন

জুলাই–আগস্টের গণহত্যা: চিফ প্রসিকিউটরের সঙ্গে গোয়েন লুইসের বৈঠক

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ২৬৩ বার পঠিত

আকাশ বাংলা ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ও জ্যেষ্ঠ মানবাধিকারবিষয়ক উপদেষ্টা হুমা খান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক করেছেন। রোববার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কনফারেন্স রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, বিএম সুলতান মাহমুদ ও শাইখ মাহদী প্রমুখ।

বৈঠক শেষে এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, জাতিসংঘের প্রতিনিধিদল জুলাই–আগস্টে সংঘটিত অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করার প্রশ্নে বাংলাদেশের অঙ্গীকারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া, তদন্ত প্রক্রিয়া কেমন আগাচ্ছে, আমাদের কোনো সমস্যা আছে কি না, তাদের পক্ষ থেকে কোনো সহযোগিতা প্রয়োজন আছে কি না–এসব বিষয়ে আলোচনা করেছেন।

তাজুল ইসলাম বলেন, আমরা তাঁদের অনুরোধ করেছি প্রসিকিউশন ও তদন্ত সংস্থাকে প্রযুক্তিগত সহযোগিতা দেওয়ার জন্য। জাতিসংঘ যদি সহযোগিতা করে সেটা আমাদের জন্য সহায়ক হবে। জাতিসংঘ যাতে এই বিচার প্রক্রিয়ায় অব্যাহত সমর্থন দেন সেই বিষয়ে অনুরোধ করেছি। তাঁরা অনুরোধে সাড়া দিয়েছেন। জাতিসংঘের অধীনে প্রশিক্ষণের আশ্বাস দিয়েছেন। যেহেতু এই বিচারের জন্য বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা আছে, তাই বিচারটা যাতে ভালোভাবে হয় জাতিসংঘ এই বিচার প্রক্রিয়াকে সমর্থন জানাবে যতটুকু তাদের পক্ষে সম্ভব।

এদিকে জুলাই–আগস্টের গণহত্যায় জড়িত বিরুদ্ধে চার্জশিট দেওয়ার বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, আমরা দিন–রাত কাজ করছি। অগ্রগতি আছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে অন্তত দু–একটি মামলার প্রতিবেদন পেয়ে যাব।

আকাশ বাংলা ডটকম/একেজে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo