২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:০৩
সংবাদ শিরোনাম
দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ঈদ শুভেচ্ছা সিলেটে ‘সাংস্কৃতিক ঐক্য পরিষদ’-এর নতুন কমিটি গঠন আক-আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা বেতসান্দির উদ্যোগে রাস্তা পরিস্কার যুক্তরাজ্য প্রবাসী ইসলাম খানকে আল-মুছিম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ড. হাসনাত মুহাম্মদ হোসেইনের সাথে সৌজন্য সাক্ষাৎ দেওয়ান মাহমুদ রাজা চৌধুরীর ড. এনামুল হকের হাতে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির “দানের শীষ ক্যালিগ্রাফি” আল-মুছিম স্কুল এন্ড কলেজের “এসএসসি-২০২৬”র বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন আল-মুছিম স্কুল এন্ড কলেজে ‘পহেলা বৈশাখ উদযাপন’ মিজানুর রহমান চৌধুরীর হাতে সিলেট ক্যালিওগ্রাফি সোসাইটির ‘ধানের শীষ ক্যালিওগ্রাফি’ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড দর্শন দেউড়ি ইউনিটের ইফতার মাহফিল সম্পন্ন

নৃত্যশিল্পী মো. সাগর গ্রেফতার, বোন ব্লগার জান্নাতুল ফেরদৌস পলাতক

আকাশবাংলা ডেস্ক
  • আপডেট বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭১ বার পঠিত

ঢাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে নৃত্যশিল্পী মো. সাগরকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁর বিরুদ্ধে গত ১২ জুন মুন্সিগঞ্জের কায়াতখালী থানায় মানহানির মামলা দায়ের করা হয়েছিল।

অভিযোগে বলা হয়েছে, সাগরের বোন জান্নাতুল ফেরদৌস দীর্ঘদিন ধরে একটি ব্যক্তিগত ব্লগে ধর্মীয় অনুভূতিতে আঘাতমূলক ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগে লেখালেখি করছিলেন। এলাকাবাসীর দাবি, তাঁদের পরিবার সাংস্কৃতিক চর্চার নামে “নাচ-গানের মাধ্যমে ধর্মবিরোধী কর্মকাণ্ডে” সম্পৃক্ত ছিল।

তদন্ত সূত্রে জানা গেছে, মামলার প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও অভিযুক্তদের মধ্যে এখন পর্যন্ত কেবল মো. সাগরকেই গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাঁর বোন জান্নাতুল ফেরদৌস এখনো পলাতক রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর আইনজীবী রফিক হায়দার অভিযোগ করেছেন, সাগরকে “অন্যায়ভাবে” গ্রেফতার করা হয়েছে। তাঁর ভাষায়, “একজন শিল্পী হিসেবে তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন, কিন্তু তাকে ব্যক্তিগত ব্লগের লেখার কারণে দায়ী করা হচ্ছে— যা আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়।”

মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে পুলিশের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo